সেনবাগে তমা মানিকের কাঁচি মার্কার সমর্থনে মিছিল নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 1:01 PM , December 19, 2023 আমির হোসেন লিটন, সেনবাগ প্রতিনিধিঃআসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্ধের প্রথম দিনে নোয়াখালী-২ সেনবাগ সোনাইমুড়ী (আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মোহাঃ আতাউর রহমান ভূইয়া (তমা মানিক)এর নেতৃত্বে কাঁচি মার্কার সর্মথনে সেনবাগ পৌর শহরে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে পৌর শহরের জেলা পরিষদের মার্কেটের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেনবাগ থানার মোড়ে এসে শেষ হয়। এ সময় সেনবাগ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আবু জাফর টিপু, পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবদুল আজিম চৌধুরী মানিক,বারগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আতিকুর রহমান ভুঁইয়া পলাশ,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাজেদুল হক তানভীর, উপজেলা যুবলীগ নেতা রফিকুল হায়দার রিপন, পৌর যুবলীগের আহবায়ক দিদারুল আলম, যুগ্ন আহবায়ক গাজী রিপন ও পৌর আওয়ামীলীগের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন ইউনিয়নে আতাউর রহমান ভুঁইয়া মানিক এর কাঁচি মার্কার সর্মথনে মিছিল অনুষ্ঠিত হয়েছে। শেয়ার নোয়াখালীবিষয়: