ধামরাইয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: 2:28 PM , August 22, 2026 ঢাকার ধামরাইয়ে কালামপুর যুবক সমিতির উদ্যোগে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে গত শুক্রবার (২১ আগস্ট) কালামপুর ভালুম আতাউর রহমান খান উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে।উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ধামরাই সোনালী অতীত ক্রীড়া কল্যাণ সংস্থা ও ময়মনসিংহ জারিফ ফুটবল একাডেমি। এতে ট্রাইবেকারে ময়মনসিংহ জারিফ ফুটবল একাডেমি বিজয় লাভ করে।কালামপুর যুবক সমিতির সভাপতি মো. আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ও ঢাকা জেলা পরিষদের প্রশাসক ফেরদৌস মুরাদ।এসময় উপস্থিত ছিলেন এসডিআইয়ের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সামছুল হক, সুতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. জালাল উদ্দীন, ব্যবসায়ী মনিরুজ্জামান মনির, যুবদল নেতা খুররম চৌধুরী টুটুল, মোবারক হোসেন ও ইস্রাফিল হোসেন প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, “আরাফাত রহমান কোকো একজন সফল ক্রীড়া সংগঠক ছিলেন। ক্রীড়াক্ষেত্রে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।” তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার ওপর জোর দিয়ে তিনি তরুণদের প্রতি খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। শেয়ার সারা দেশবিষয়: