কোতোয়ালীতে গাঁজা ও নোহা গাড়ীসহ আটক ১ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 4:08 PM , December 14, 2023 চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানাধীন লালদিঘী পূর্ব পাড়স্থ এলাকায় থেকে ২০ কেজি গাঁজা ও একটি নোহা গাড়ীসহ সাজ্জাত হোসেন মজুমদার (২৮) নামে একজনকে আটক করেছে পুলিশ।আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য জানায় কোতোয়ালী থানা পুলিশ।এর আগে বুধবার (১৪ ডিসেম্বর) রাতে তাকে আটক করা হয়। ফেনী জেলার ছাগলনাইয়া পৌরসভার ২৮৩ মজুমদার বাড়ির মির হোসেন মজুমদারের ছেলে সাজ্জাত হোসেন মজুমদার।আজ বেলা ১২টার দিকে কোতোয়ালী থানার ওসি (তদন্ত) আরমান হোসেন বলেন, লালদিঘী পূর্ব পাড়স্থ ‘তরু টি’ নামক চা পাতার দোকনের সামনে রাস্তার উপর থেকে একটি সাদা রংয়ের নোহা গাড়িসহ আটক করা হয়।এ সময় গাড়ি থেকে ২০ কেজি গাঁজাসহ একজনকে আটক করলেও গাড়ির চালক পালিয়ে যায়। এ ঘটনায় আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং থানায় মামলা দায়ের করা হয়েছে। শেয়ার চট্টগ্রামবিষয়: