উপনির্বাচনে লক্ষ্মীপুর-৩ আসনে নৌকার পিংকু জয়ী নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 10:34 AM , November 6, 2023 লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু নৌকা প্রতীকে ১ লাখ ২০ হাজার ৫৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।রোববার (৫ নভেম্বর) রাতে লক্ষ্মীপুর টাউন হলে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন।নৌকার প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মোহাম্মদ রাকিব হোসেন লাঙল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৮৪৬ ভোট। নির্বাচনে অন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাকের পার্টির শামসুল করিম খোকন গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ২ হাজার ১২৬ ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী আম প্রতীকে পেয়েছেন ৫১৩ ভোট।রিটার্নিং কর্মকর্তা জানান, ৩১ দশমিক ৮৫ শতাংশ ভোট পড়েছে। আসনটিতে ৪ লাখ ৩ হাজার ৭৪৪ জন ভোটার রয়েছেন। যার মধ্যে ১ লাখ ২৮ হাজার ৬১২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।এদিকে, ভোট চলাকালে অনিয়মের অভিযোগ তুলে দুপুরের দিকে ভোট বর্জন করেন জাপা ও জাকের পার্টির প্রার্থী।গত ৩০ সেপ্টেম্বর বার্ধক্যজনিত কারণে লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে ৪ অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। মোট ১১৫টি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শেয়ার নোয়াখালীবিষয়: