সেনবাগে আতাউর রহমান মানিকের অবরোধ বিরোধী শান্তি সমাবেশ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 7:27 PM , November 9, 2023 আমির হোসেন লিটন, সেনবাগ প্রতিনিধিঃসারাদেশে বিএনপি ও জামায়াতের অগ্নিসন্ত্রাস, হরতাল,অবরোধ ও নৈরাজ্যের বিরুদ্ধে জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আতাউর রহমান ভুঁইয়া মানিক এর নেতৃত্বে নোয়াখালী সেনবাগের ছমিরমুন্সির হাটে অবরোধ বিরোধী শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা তৃণমূল আওয়ামীলীগ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সেনবাগ উপজেলার ছমির মুন্সিরহাট বাজারের শহীদ তরীক উল্লাহ ‘বীর বিক্রম’ স্টেডিয়ামের সামনে থেকে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও বাফুকের সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিকের নেতৃত্বে অবরোধ বিরোধী শান্তি মিছিলটি শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পূবালী ব্যাংকের সামনে সড়কে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এ সময় শান্তি সমাবেশে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আবু জাফর টিপু, পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি নুরজামান চৌধুরী, সেনবাগ উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আলী আক্কাস রতন,সাবেক যুগ্ম আহ্বায়ক সাইদুজ্জামান স্বপন, কাবিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাইন উদ্দিন ভূঁইয়া লিটন, পৌর যুবলীগের আহবায়ক দিদারুল আলম,সেনবাগ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাজেদুল হক তানভীর, উপজেলা যুবলীগ নেতা জহিরুল ইসলাম পলাশ, আবদুর রাজ্জাক,রফিকুল হায়দার রিপন। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। শেয়ার নোয়াখালীবিষয়: