সোনালি শালিক -বিভা ইন্দু

প্রকাশিত: 2:12 PM , September 8, 2023
এক মুঠো বুনোবাতাস!
আদিমতার সুতীব্র আন্দোলন।
পারমাণবিক দীর্ঘশ্বাস!
ইচ্ছেঘুড়ি,
তেপান্তরের মাঠ ছাড়ি-
রূপকথার নকশি ডায়েরি।
অতঃপর!
সবুজের বুকে উচ্ছ্বাস,আর
কলমিলতার জলে রূপালি বুনোহাঁস
রাতজাগা কুঞ্জবিথীকায়
তুমিই সেই,
সোনালি ফ্রেমে বাঁধা মুক্তির সনদ
অখণ্ড ধানক্ষেত বিহারি,
কাঙ্ক্ষিত প্রেম।
০৪/০৯/২০২৩

Loading