রামগড় ৪৩ বিজিবি কতৃক অবৈধ ভারতীয় ঔষধ জব্দ বাহার উদ্দিন বাহার উদ্দিন রামগড় প্রতিনিধি প্রকাশিত: 7:58 PM , August 16, 2023 খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবির অধীন উত্তর লক্ষীছড়া চর নামক স্থানে অভিযান চালিয়ে অবৈধ ভারতীয় ঔষধ আটক করে। বুধবার (১৬ই আগস্ট) বিকালে রামগড় ৪৩ বিজিবির অধিনস্থ লক্ষীছড়া বিওপিতে কর্মরত হাবিলদার মোঃ আবু সাঈদ এর নেতৃত্বে একটি টহল দল সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে উত্তর লক্ষীছড়া স্থান থেকে মালিকবিহীন অবৈধ ভারতীয় ১৭২২ পিছ ঔষধ জব্দ করে।এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল বহনকারী চোরাকারবারীরা পালিয়ে যায়। আটককৃত ঔষধ সীতাকুন্ড কাষ্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম জানান, ৪৩ বিজিবির অধীনস্হ সীমান্তে কোন ধরনের অবৈধ কর্মকাণ্ডকে বিজিবির পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না।তিনি আরও বলেন, মাদক চোরাচালান দমনে বিজিবি কোন ছাড় দেবে না। শেয়ার খাগড়াছড়িবিষয়: