ধামরাইয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতি মহিলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রকাশিত: 1:43 PM , September 15, 2026

 

 

ঢাকার ধামরাই কালামপুর চৌরাপাড়া তরুণ সংঘ উদ্যোগে প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি মহিলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা কালামপুর ভালুম আতাউর রহমান খান ডিগ্রী কলেজ মাঠে গত সোমবার ( ১৪ সেপ্টেম্বর)  অনুষ্ঠিত হয়েছে।

ধামরাই সুতিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জালাল উদ্দিনের সভাপতিত্বে ফাইনাল খেলা প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ও যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।

এই ফাইনাল খেলার উদ্বোধক ছিলেন ধামরাই সুতিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরী রোমা।

এসময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ জলিল, ঢাকা জেলা বিএনপির সাবেক ত্রুীড়া বিষয়ক সম্পাদক খলিলুর রহমান, যুবদলের সাবেক সহ-সভাপতি ইবাদুল হক জাহিদ, মোঃ খুররম চৌধুরী টুটুল ও যুগ্ন সাধারণ সম্পাদক মোবারক হোসেন।

এই ফাইনালে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল স্পোটিং ক্লাব সিলেট টাইব্রেকারে ১-০ গোলে পরাজিত করে জয়পুর মহিলা ফুটবল একাডেমি ক্লাবকে। এতে চ্যাম্পিয়ন দলকে এক লক্ষ টাকা ও রানার্স আপ দলে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।

 

Loading