রামগড়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বাহার উদ্দিন বাহার উদ্দিন রামগড় প্রতিনিধি প্রকাশিত: 12:10 AM , January 18, 2026 সামাজিক সংগঠন ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশন এর উদ্যোগে খাগড়াছড়ির রামগড় উপজেলার অর্ধশতাধিক অসচ্ছল ও সুুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।শনিবার( ১৭ জানুয়ারি)দুপুরে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ ভূইয়া বিএনপি কর্যালয়ে শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করেন।সংগঠনের পক্ষ থেকে জানানো হয় ,রামগড় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে অধ্যায়নরত ৫০ জন শিক্ষার্থীকে স্কুল ব্যাগ,খাতা,২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহনের ফরম পূরনের জন্য ৩ জনকে আর্থিক অনুদান এবং শহীদ জিয়া খালপাড় উচ্চ বিদ্যালয়কে পাঠদানে সহায়ক ১টি সাউন্ড সিস্টেম দেওয়া হয়েছে।এসময় ফাইন্ডেশনের রামগড় উপজেলা সভাপতি মোহাম্মদ রায়হান সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।প্রতিনিধি ওমর ফারুকের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যনকে ফুলেল শুভেচ্ছা জানান রামগড় উপজেলা শাখার প্রতিনিধি সিরাজুল ইসলাম,এড.আবু তাহের রনি,মোঃ ইসমাইল।এসময় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের জেলা সংগঠক মিজানুর রহমানসহ রামগড় উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেয়ার খাগড়াছড়িবিষয়: