বন্ধুরা চলো কবিতা পড়ি -বিভা ইন্দু নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 8:41 PM , June 27, 2023 পথিক!পথের বাঁকে বাঁকেআধখাওয়া কংক্রিটের দাঁত ভাঙা হাসি,মাথার ওপর জ্বলন্ত সূর্যহোঁচটের তীব্র যন্ত্রণায়,থেমে পড়ার উপায় নেই।নেই কোথাও নেই।প্রচণ্ড তেষ্টায়,মুখ লুকিয়ে কেঁদেছে পিঠের পরেঅতিমানব হয়ে বাঁচোকাল মহাকাল পরিক্রমায়গনগনে রোদ্দুরে,দম বন্ধ করা আত্মবিস্মৃত সময়েচাতকের মতো চেয়েছোশুধু একটি বারআজলা ভরা দিঘির কালো জল।ধুকপুকানির মাঝে।খুঁজে খুঁজে নিঃশেষ ধরাতলমধ্য রাতের কুয়াশায় ভেজাএক চিলতে জমিরহাহাকার।আর কতো বার তুমি ফিরে যাবে,ভুলে ভরা লাশ ঘরে।যেখানেনিথর দেহ জুড়ে,পোয়াতি হিমোগ্লোবিনেরঅনন্ত দীর্ঘশ্বাস।পথিক!তবে কীমহাপাপের ডামাডোলেই হন্তারকঐ নিরেট বিশ্বাস?০৫/০৬/২০২৩ শেয়ার শিল্প-সাহিত্যবিষয়: