খাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 11:34 AM , March 22, 2023 সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের খাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।২২শে মার্চ বুধবার সকাল থেকে সারাদিনব্যাপী খাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠান সম্পূর্ণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ সেলিম মন্ডল।খাগান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শফিকুল আলমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরুলিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার তাইজুল ইসলাম, ৫নং ওয়ার্ড মেম্বার হাজী মনিরুল হক , অত্র বিদ্যালয়ের দাতা সদস্য সিফাত আহমেদ সহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের উৎসাহ দেয়ার জন্য অতিথিদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন খাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জুলফিকার আলী মামুন শেয়ার সারা দেশবিষয়: