১৩ বছরে ১৩ মিনিটও আন্দোলন করতে পারেনি নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 2:54 PM , November 28, 2022 বিএনপি বলে, তাদের সমাবেশ বন্ধ করার জন্য ডিসেম্বরের ৮ তারিখে ছাত্রলীগের সম্মেলন ডাকা হয়েছে। কিন্তু আমাদের নেতা আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দরকার নেই, তারা সমাবেশ করুক, সময়টা বদলে দিন। আমরা বদলে দিয়েছি। সোমবার (২৮ নভেম্বর) দিনাজপুরের গোর-এ শহীদ মাঠে জেলা আওয়ামী লীগের সম্মেলনে বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।ওবায়দুল কাদের বলেন, আমরা ছাত্রলীগের সম্মেলনের সময়টা এগিয়ে নিয়ে এসেছি। এটা আপনাদের (বিএনপির) আন্দোলনের ফসল না, এটা শেখ হাসিনার উদারনৈতিকতার ফসল। যে উদারতার জন্য বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করে দণ্ডিত হয়ে কারাগারে থাকার কথা, সেখানে নির্বাহী আদেশে শেখ হাসিনা তাকে বাসায় থাকার অনুমতি দিয়েছেন।তিনি আরও বলেন, বিএনপি ১৩ বছরে ১৩ মিনিটও তাদের দেশনেত্রী খালেদা জিয়ার জন্য নেতাকর্মীদের নিয়ে আন্দোলন করতে পারেনি।এর আগে রোববার (২৭ নভেম্বর) রাজধানী ঢাকায় ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন ৮ ডিসেম্বরের পরিবর্তে ৬ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। শেয়ার রাজনীতিবিষয়: