আগামী সপ্তাহে দেশে ফিরছেন রওশন এরশাদ

প্রকাশিত: 7:39 PM , November 23, 2022

থাইল্যান্ডে চিকিৎসা নেওয়া শেষে আগামী সপ্তাহে ঢাকায় আসছেন সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।বুধবার (২৩ নভেম্বর) তার একান্ত সচিব এ কে এম আবদুর রহিম ভূঞা গণমাধ্যমকে এ তথ্য জানান।

আবদুর রহিম ভূঞা জানান, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ আগামী ২৭ নভেম্বর স্থানীয় সময় সকাল ১০টা ৩৫ মিনিটে থাই এয়ারওয়েজ বিমানযোগে ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হবেন। এরপর বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে তার। এ সময় তার ছেলে রাহগীর আল মাহি (সাদ) এরশাদ ও পুত্রবধূ মাহিমা এরশাদ উপস্থিত থাকবেন।

এর আগে, দ্বিতীয় দফায় গত ৫ জুলাই চিকিৎসার উদ্দেশে থাইল্যান্ডের ব্যাংককে বামরুনগ্রাদ হাসপাতালে যান রওশন এরশাদ। প্রায় পাঁচ মাস চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফিরছেন তিনি।

Loading