আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভা ১৯ নভেম্বর নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 8:21 AM , November 15, 2022 আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এক সভা আগামী ১৯ নভেম্বর সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে।আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন দলের সভাপতি শেখ হাসিনা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের উপদেষ্টা পরিষদের সদস্যদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। শেয়ার রাজনীতিবিষয়: