ফরিদপুরে গণসমাবেশ মঞ্চে মির্জা ফখরুল নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 3:26 PM , November 12, 2022 ফরিদপুরে বিভাগীয় গণসমাবেশের মঞ্চে পৌঁছেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শনিবার (১২ নভেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে তিনি সমাবেশস্থলে পৌঁছান। এ সময় নেতাকর্মীরা করতালি ও স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান।এর আগে দুপুর ২টায় গণসমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও তিন ঘণ্টা আগে বেলা ১১টার দিকে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। সমাবেশ শুরু হলেও বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দল বেঁধে সমাবেশস্থলে আসতে থাকেন নেতাকর্মীরা।এদিকে মহাসড়কে থ্রি-হুইলার বন্ধসহ, বিভিন্ন দাবিতে ফরিদপুরে চলছে দুই দিনের পরিবহন ধর্মঘট। শুক্রবার ভোর ৬টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে শনিবার (১২ নভেম্বর) রাত ৮টা পর্যন্ত।উল্লেখ্য, খালেদা জিয়ার মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার, সংসদ বিলুপ্ত ও সরকারকে পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিভাগীয় সমাবেশ করছে বিএনপি। ইতোমধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর ও বরিশাল বিভাগে গণসমাবেশ করা হয়েছে।সামনে আরও চারটি গণসমাবেশ ও ঢাকায় মহাসমাবেশ কর্মসূচি রয়েছে দলটির। এর মধ্যে আগামী ১৯ নভেম্বর সিলেট, ২৬ নভেম্বর কুমিল্লা, ৩ ডিসেম্বর রাজশাহী ও ১০ ডিসেম্বর ঢাকায় এ কর্মসূচি রয়েছে। শেয়ার রাজনীতিবিষয়: