১০ ডিসেম্বর পালাবে বিএনপি নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 5:10 PM , November 11, 2022 ১০ ডিসেম্বর আওয়ামী লীগ নয়, বিএনপি পালাবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।শুক্রবার (১১ নভেম্বর) বিকেলে ঐতিহাসিক শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগ আয়োজিত যুব মহাসমাবেশে তিনি এ কথা বলেন।সেলিম বলেন, ১০ ডিসেম্বর নাকি শেখ হাসিনার পতন ঘটবে, আওয়ামী লীগ পালিয়ে যাবে। খালেদা জিয়া হবে প্রধানমন্ত্রী, দেশে আসবে তারেক। আরে এরা তো পাগল। আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার মতো কোনো রাজনৈতিক দল না। পালানোর দল বিএনপি। এরা পালিয়ে পাকিস্তানে যাবে।তিনি বলেন, বিএনপি রাজনৈতিক দল নয়, পাকিস্তানের এজেন্ট। এরা গণতন্ত্রকে হত্যা করে এখনও আবার গণতন্ত্রের কথা বলছে।আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি ছাগলের তিন নম্বর বাচ্চার মতো লাফাচ্ছে। তোমরা (যুবলীগ) যদি এক থাকো, তাহলে ওরা লাফালেও কিছুই করতে পারবে না। শেয়ার রাজনীতিবিষয়: