কোভিডে আক্রান্ত ১৮৩ জন নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ , নভেম্বর ২, ২০২২ দেশে গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৮০২ জনের নমুনায় নতুন করে ১৮৩ জনের কোভিড শনাক্ত হয়েছে। আগের দিন ৩ হাজার ৭৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৯৪ জন।বুধবার (২ নভেম্বর) কোভিড সংক্রমণ বেড়েছে ১ দশমিক ৭৫ শতাংশ। মঙ্গলবার কোভিড শনাক্তের হার ছিল ৩ দশমিক ০৬ শতাংশ। আজ বেড়ে হয়েছে ৪ দশমিক ৮১ শতাংশ।স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, দেশে করোনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ হাজার ৪২৪ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ। তবে আজ কেউ করোনা আক্রান্ত হয়ে মারা যায়নি।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫০ লাখ ১০ হাজার ৮৮৫ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৫ হাজার ৫১৭ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫৬ শতাংশ।করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ২৫৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮১ হাজার ৩৫৭ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৩৪ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৩৪ শতাংশ।এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ২ হাজার ৩৩২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৭০ জন। শনাক্তের হার ৭ দশমিক ২৮ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৩ শতাংশ। শেয়ার আপনার স্বাস্থ্যবিষয়: