যশোরের শার্শায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ , ডিসেম্বর ১, ২০২৫
{“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[“local”],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{“transform”:1},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:true,”containsFTESticker”:false}

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় যশোরের শার্শায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০১ ডিসেম্বর) বিকেলে বাগআঁচড়া ইউনিয়ন বি এন পি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনের অনুষ্ঠানে ৮ নং বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও
বাগআঁচড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম হোসেন আশার সঞ্চালনায়
বাগআঁচড়া হাইস্কুল মাঠ প্রাঙ্গনে এই আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা ও দোয়া মাহফিলে এ সময় শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, প্রধান উপদেষ্টা, সাবেক সভাপতি খাইরুজ্জামান মধু, উপজেলা সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সহ-সভাপতি উসমান আলী, সহ-সভাপতি মোহাম্মদ আলী, সহ-সভাপতি আহমেদ আলী শাহীন, সহ-সভাপতি আব্দুল মাজেদ, সহ-সভাপতি জামাল হোসেন।

ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি অলিয়ার সরদার, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন, লক্ষণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবিব খোকন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন লিটন, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাহেব আলী, বেনাপোল ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আবুল, কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম, সংগঠনিক সম্পাদক অলিয়ার রহমান৷

আরও উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, সহ-সভাপতি রুহুল আমিন, আলমগীর কবির দপ্তর সম্পাদক, যুগ্ম আহবায়ক আহমাদ আলী শাহিন, ৯ নং উলাশি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, ৬ নং গোগা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সরোয়ার হোসেন, উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক সাইদুজ্জামান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান, আরঙ্গজেব ও আব্দুর রশিদ।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ওয়াসিউউদ্দিন, বেনাপোল পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মির আলম, সদস্য সচিব ওমর ফারুক,শার্শা উপজেলা ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম চয়ন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাইমিনুল সাগর, আব্দুর জুবায়ের শাওনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

দেশবরেণ্য রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণমান্য ব্যক্তি, দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ এই আয়োজনে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার সুস্থতা শুধু দলের জন্য নয়, বরং দেশের জন্যও প্রয়োজন। তারা খালেদা জিয়ার উন্নত চিকিৎসা, দ্রুত আরোগ্য এবং দীর্ঘায়ু কামনা করেন।

দোয়া মাহফিলে আলেম-ওলামারা তার রোগমুক্তি, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

Loading