২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 4:54 PM , October 29, 2022 দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৯ হাজার ৪১৯ জনে।শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এ সময়ে ৬৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৫ হাজার ৩৭ জনে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৬১টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৮৮ শতাংশ।এ সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৪৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮০ হাজার ১৪৮ জন। শেয়ার আপনার স্বাস্থ্যবিষয়: