লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 12:34 PM , October 21, 2022 লক্ষ্মীপুর সদর উপজেলার দালালবাজার এলাকায় লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে শুক্রবার (২১ অক্টোবর) সকালে ট্রেনিং কারের চাপায় লেদু মিয়া (৪৫) ঘটনাস্থলে নিহত হয়। এ সময় হোসেন বয়াতি ও মেসির আহমেদ নামে অপর দুইজন আহত হন।নিহত লেদু মিয়া লক্ষ্মীপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম লক্ষ্মীপুর এলাকার হিরা গাজী বাড়ির সফিক উল্যার ছেলে। তিনি পেশায় ভ্যানগাড়ি চালক ছিলেন।প্রত্যক্ষদর্শী মোশাররফ হোসেন ও ইসমাইল হোসেন জানায়, সকালে লেদু মিয়াসহ আহতরা হাটতে বের হলে দালালবাজার এলাকায় লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে একটি ট্রেনিংকার পেছন থেকে তাদের ধাক্কা দেয়। এতে লেদু মিয়া, হোসেন বয়াতি ও মেসির আহমেদ রাস্তার পাশে ছিটকে পড়ে যায়। তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক লেদু মিয়াকে মৃত ঘোষণা করে।সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক একে আজাদ জানান, হাসপাতালে আনার আগেই রোগীর মৃত্যু হয়৷ শেয়ার নোয়াখালীবিষয়: