সেনবাগে ২১ আগষ্ট গ্রেনেড হামলার বিচারের রায় কার্যকরের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ , আগস্ট ২৬, ২০২২

আমির হোসেন (লিটন),সেনবাগ প্রতিনিধিঃ নোয়াখালীর সেনবাগে ২১আগস্টে গ্রেনেড হামলায় আওয়ামীগ সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনাকারী তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার দাবীতে পৌর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সেনবাগ উপজেলা যুবলীগ।

বৃহস্পতিবার (২৫ আগষ্ট)দুপুর ১২টায় সেনবাগ উপজেলা যুবলীগের আহ্বায়ক আ স ম জাকারিয়া আল মামুন,যুগ্ন আহ্বায়ক মিজানুর রহমান মিঠু ও আলমগীরের নেতৃত্বে আয়োজিত বিক্ষোভ মিছিলটি সেনবাগ উপজেলা চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেনবাগ থানার মোড়ে এসে সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।

উক্ত সমাবেশে বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক শওকত হোসেন কানন,উপজেলা আওয়ামীলীগের সদস্য ভিপি মমিন উল্যা মানিক,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কবির, উপজেলা আওয়ামীলীগের সদস্য আলী আক্কাস রতন,উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আ স ম জাকারিয়া আল মামুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফিরোজ আলম রিগান,সাধারণ সম্পাদক মাজেদুল হক তানভীর।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান মিঠু,আলমগীর হোসেন রানা ও পৌর যুবলীগের আহবায়ক দিদারুল আলম, যুবলীগ নেতা জহিরুল ইসলাম পলাশ সহ পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের বিপুলসংখ্যক নেতাকর্মী।

Loading