সেনবাগে উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ , আগস্ট ২৬, ২০২২

আমির হোসেন(লিটন),সেনবাগ প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগে তেল,গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি,ভোলায় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যার প্রতিবাদে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার বিকেলে ছমির মুন্সিরহাট আজিজপুর পোলের গোড়ায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক বিরোধী দলীয় চীফহুইপ ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আমিন উল্যা বিএসসির সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি মির্জা মোস্তফার সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আবু ইউসুফ মজুমদার,উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মমিন উল্যা মমিন, জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক আবদুল্লাহ আল মামুন,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুক্তার হোসেন পাটোয়ারি, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সহিদ উল্যা,বিএনপি নেতা নুর নবী বাচ্চু,পৌর বিএনপি নেতা হুমায়ুন কবির হুমু, ছাতারপাইয়া ইউনিয়ন বিএনপি নেতা আবুল খায়ের,কেশারপাড় ইউনিয়ন বিএনপি নেতা সেলিম চৌধুরী, সানজিদ কামাল,ডমুরুয়া ইউনিয়ন বিএনপি নেতা আকরাম হোসেন, কাদরা ইউনিয়ন বিএনপি নেতা আবুল বাশার লিটন, অর্জুনতলা ইউনিয়ন বিএনপি নেতা হারুনুর রশীদ, কাবিলপুর ইউনিয়ন বিএনপি নেতা শেখ মোস্তাফিজুর রহমান, জহিরুল ইসলাম জহির,মোহাম্মদ পুর ইউনিয়ন বিএনপি নেতা জাফর খান,একরামুল হক সোহাগ,উপজেলা যুবদলের সদস্য সচিব সাহেব উদ্দিন রাসেল।

এ সময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসলংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Loading