ধামরাইয়ে পৌরসভায় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য দ্রব্য বিতরণ

প্রকাশিত: 6:35 PM , July 4, 2022

পবিত্র ঈদুল আজহা ঈদকে সামনে রেখে ঢাকার ধামরাইয়ে পৌর শহরে কেন্দ্রীয় ঈদ গা মাঠে অসহায় সুবিধা বঞ্চিত ছিন্নমূল মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্যদ্রব্য বিতরণ করা হয়েছে।

আজ সোমবার বিকেলে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এর উদ্বোধনের মধ্যদিয়ে পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম কবির মোল্লার সভাপতিত্বে এ খাদ্য সামগ্রি বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুল রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি।
এসময় পৌর শহরের প্রায় ২ হাজার পরিবারের মাঝে এ খাদ্য দ্রব্য বিতরণ করেন। এর পরে সোমভাগ ইউনিয়ন পরিষদে কয়েকশত পরিবারের মাঝে এ খাদ্যদ্রব্য বিতরণ করা হয়।

খাদ্য দ্রব্যের মধ্যে ছিল চাল চিনি,লবন,তেল, হলুদ মরিচ ও ধনিয়ার গুঁড়া।

অনুষ্ঠানে ধামরাইয়ের সেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন ডানা পরিবারের পক্ষ থেকে কলি বেগম নামের এক অসহায় নারীকে স্বাবলম্বী করার জন্য পানের দোকানের বক্স উপহার দেয়া হয়।

Loading