পটুয়াখালীতে আকস্মিক টর্নেডোতে মৎস্য ব্যবসায়ী নিহত

প্রকাশিত: 7:55 PM , July 3, 2022

পটুয়াখালীতে আকস্মিক টর্নেডোর আঘাতে এক মৎস্য ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহতের নাম শাহিন হাওলাদার (৪৫)। এসময় প্রাঁণে বেচে যায় তাঁর সঙ্গে থাকা ছোট মেয়ে মুক্তি আক্তার (১৬)। রোববার (৩ জুলাই) দুপুর ১টার দিকে এই টর্নেডো আঘাত হানে।

এসময় টর্নেডোর আঘাতে বেশ কয়েকটি বসতঘর ও ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান দুমড়ে-মুচড়ে যায়। রোববার দুপুরে জেলা শহরের স্বনির্ভর রোডস্থ এলাকায় এমন ঘটনা ঘটে। স্বনির্ভর রোডস্থ এলাকায় সরকারি জমিতে ঘর উঠিয়ে বসবাস করতো শাহিন। এদিকে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা নাহিদকে একাধিকবার সরকারি নাম্বারে কল দিলেও তাকে পাওয়া যায়নি।

স্থানীয় ফয়সাল আহম্মেদ বলেন, রোববার দুপুর ১টার দিকে হঠাৎ করে একটি বাতাস ঘুরতে ঘুরতে লাউকাঠি নদী সংলগ্ন স্বনির্ভর রোডস্থ এলাকায় আঘাত হানে। এসময় নিউমার্কেট ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী শাহিন হাওলাদার তার ছোট মেয়ে মুক্তিকে নিয়ে নদীতে গোসলে যায়। কিন্তু টর্নেডোর আঘাতে ধারালো কোন বস্তু শাহিনের গলার অর্ধেক কেটে যায়, প্রচুর রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এসময় প্রাণে বেচে যায় তার মেয়ে মুক্তি। এছাড়াও টর্নেডোর আঘাতে বেশ কয়েকটি বসতঘর ও ছোট ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়।

Loading