সেনবাগ থানার উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 7:16 PM , May 30, 2022 মোঃ আমির হোসেন(লিটন),সেনবাগ প্রতিনিধি :“পুলিশই জনতা,জনতাই পুলিশ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সেনবাগ থানার উদ্যােগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে সেনবাগ থানার সভাকক্ষে সেনবাগ থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ)দীপক জ্যোতি খিশা।এসময় আরো উপস্থিত ছিলেন, ৩নং ডমুরুয়া ইউপি’র চেয়ারম্যান শওকত হোসেন কানন, আওয়ামীলীগ নেতা আলী আক্কাস রতন, জেলা পরিষদের সাবেক সদস্য রেজিয়া আক্তার বকুল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবদুস সাত্তার, নবীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল ওহাব, সেনবাগ বাজার কমিটির সভাপতি আমান উল্ল্যা, কাদরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সোলেমান, উপজেলা কমিউনিটিং পুলিশের সভাপতি মঞ্জুর মোরশেদ,ফয়েজ উল্ল্যা ভূঁইয়া মিষ্টার,জয়নাল আবদীন প্রমুখ।অনুষ্ঠানে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা,কমিউনিটি পুলিশের নেতৃবৃন্দ,সামাজিক, রাজনৈতিক ও বিভিন্ন শ্রেনী-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেয়ার নোয়াখালীবিষয়: