সেনবাগে হামলার প্রতিবাদে চেয়ারম্যান প্রার্থী আবু বকর এর সংবাদ সম্মেলন নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ , মে ৩০, ২০২২ মোঃ আমির হোসেন(লিটন),সেনবাগ প্রতিনিধি:নোয়াখালীর সেনবাগে নির্বাচনি কার্যালয় ও সমর্থকদের উপর হামলা ও হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কেশারপাড় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে সতন্ত্র প্রার্থী, সাবেক চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক ভূঁইয়া।রবিবার রাতে কেশারপাড়স্থ তার নিজ বাড়িতে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে আবু বকর ছিদ্দিক অভিযোগ করে বলেন, রবিবার দুপুরে আমি নির্বাচনি প্রচারে ব্যস্ত থাকা অবস্থায় প্রতিদন্ধি নৌকার প্রার্থীর কেশারপাড় ক্লাবঘর নামক স্থানে আমার নির্বাচনি অফিসে হামলা চালায় এবং আমার কয়েকজন সমর্থককে মারধর করে,আমার ছেলে তাদের জিজ্ঞেস করতে গেলে আমার ছেলেকেও মেরে আহত করে।খবর পেয়ে আমি ঘটনাস্থলে আসলে আমার শতশত সমর্থক গ্রামবাসী এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।এরপর আমি গ্রামবাসীদের নিয়ে দমদমা বাজারে চলে আসি,এ সময় মটর সাইকেল নিয়ে নৌকার প্রার্থী বেলাল ভূঁইয়ার ছেলে আরো কয়েকজনকে নিয়ে বাজারের দিকে আসতে থাকে,কিন্তু বাজারে বিপুল সংখ্যক লোকজন দেখে বিনা কারনে তারা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় এবং পরে আমার নামে মিথ্যা অভিযোগ করে।এছাড়া তারা নানাভাবে আমাকে হত্যার হুমকি ,আমার ছেলেদের ও কর্মী সমর্থকদের হুমকি দিচ্ছে এবং প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়ে আমার সমর্থকদের উপর হামলার চেষ্টা করছে। আওয়ামী লীগের বিদ্রোহী ও সাবেক চেয়ারম্যান এ প্রার্থী আরো অভিযোগ করেন অপর প্রতিদন্ধি নৌকার প্রার্থী বিভিন্নভাবে অপপ্রচার চালিয়ে এবং ভোটারদের হুমকি ধমকি দিয়ে ভোট কেন্দ্রে আসতে নিরুৎসাহিত করার চেষ্টা করছে। তিনি সুষ্ঠু ও অবাধ নির্বাচন করতে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি রক্ষায় নির্বাচন কমিশন,রিটার্নিং অফিসার ও প্রশাসনের সহযোগিতায় কামনা করেন।এ সময় তিনি পার্শ্ববর্তী ইউনিয়ন গুলোতে নির্বাচন না থাকায় বহিরাগত সন্ত্রাসীদের আনাগোনা বেড়ে গেছে জানিয়ে প্রত্যেকটি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ দাবি করে প্রত্যেক কেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেট দেয়ার দাবি জানান। শেয়ার নোয়াখালীবিষয়: