সেনবাগে এমপি’র উদ্যোগে ইফতার দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: 12:42 PM , April 29, 2022

আমির হোসেন লিটন,সেনবাগ প্রতিনিধি : নোয়াখালী-২ (সেনবাগ- সোনাইমুড়ী আংশিক) আসনের সাংসদ আলহাজ্ব মোরশেদ আলম এর উদ্যোগে বুধবার বিকেলে সেনবাগ উপজেলা অডিটোরিয়ামে ইফতার দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদ্য ঘোষিত সেনবাগ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক বাহার উল্যাহ বাহারের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সদস্য, এম.পির স্থানীয় প্রতিনিধি আলী আক্কাছ রতনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেনবাগ সোনাইমুড়ী (আংশিক) আসনের সাংসদ আলহাজ্ব মোরশেদ আলম। আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের যুগ্ম- আহবায়ক ও ৩ নং ডমুরুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন কানন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল ওহাব,উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক জাকারিয়া আল মামুন,যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান মিঠু, ৪নং কাদরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান পলাশ ,পৌর সভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মামুন। এ সময় সেনবাগ উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যাক নেতা-কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

Loading