আশুলিয়ায় ৩৮হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: 12:57 PM , April 5, 2022

আশুলিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পেয়াজ ভর্তি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৩৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। এসময় ট্রাকটি জব্দসহ আটক করা হয়েছে দুই মাদক কারবারিকে।

সকালে আশুলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ওয়াজেদ আলী র‌্যাব কর্তৃক মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিক ভাবে তাদের পরিচয় জানায়নি পুলিশ।

সোমবার সন্ধ্যায় টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের সামনে থেকে ট্রাকটি জব্দসহ ২ জনকে আটক করা হয়।

পুলিশ জানায়, সন্ধ্যায় পেয়াজ ভর্তি পিকআপে করে ইয়াবা বহন করছিলো মাদক কারবারিরা। পরে র‌্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জামগড়া এলাকায় অভিযান চালায়। এসময় একটি পিকআপে তল্লাশি চালিয়ে পেয়াজের ভিতর লুকিয়ে রাখা ৩৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাব সদস্যরা। এসময় আটক করা হয় পিকআপে থাকা দুইজনকে। জব্দ করা হয় মাদক কারবারে ব্যবহৃত পিকআপ ভ্যানটি। পরে রাতেই র‌্যাব মাদকসহ আসামিদের আশুলিয়া থানায় হস্তান্তর করেছে। এঘটনায় একটি মামলাও দায়ের হয়েছে।

Loading