সাভারে ‘ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি’ উচ্ছেদ করল রাজউক। নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 8:08 PM , September 17, 2026 রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদন না নিয়ে আবাসন প্রকল্প পরিচালনার অভিযোগে সাভারের বনগাঁও ইউনিয়নের বনগাঁম এলাকায় অবস্থিত ‘ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি’তে অভিযান চালিয়েছে রাজউক।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা অভিযানে প্রকল্পটির সাইট অফিস, ড্রেজারের পাইপ ও বিভিন্ন সাইনবোর্ড ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।অভিযান পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে রাজউকের অনুমোদন ছাড়াই চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে মানুষের কাছে প্লট বিক্রি করে আসছিল প্রকল্পটি। অনুমোদন ছাড়া পরিচালিত হওয়ায় অভিযান চালিয়ে বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। একই সঙ্গে প্রকল্পের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।ভবিষ্যতে অনুমোদন ছাড়া এ ধরনের কার্যক্রম চালানো হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।স্থানীয় সূত্রে জানা যায়, প্রকল্পটির দেখভালের দায়িত্বে ছিলেন সাভার থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিন সাইফুল। তবে অভিযানের বিষয়ে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।এ সময় রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় পুলিশ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন শেয়ার ঢাকাবিষয়: