নোয়াখালীতে পুলিশের বিশেষ অভিযানে দুই হাজার ইয়াবা টেবলেট পিস উদ্ধার সহ আটক-২ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 9:34 PM , February 21, 2022 ইফতেখাইরুল আলম,নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক।পুলিশ জানান,১৪ ফেব্রুয়ারী সোমবার রাত আনুমানিক ১০ ঘটিকার সময় জেলা পুলিশের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে ডিবির একটি টিম পুলিশ পরিদর্শক(নিঃ) সঙ্গীয় ফোর্স নিয়ে বেগমগঞ্জ মডেল থানার এলাকায় অভিযান পরিচালনা সময়ে ১৩ নং কুতুবপুর ইউনিয়নের করিম ডাক্তারের বাড়ির শাহজাহান মিয়ার ছেলে বিশিষ্ট্য মাদক ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলাম মঞ্জু প্রঃ হৃদয়(২৬)সহ ১৫ নং শরীফপুর ইউনিয়নের খানপুর মিয়াজী বাড়ীর মৃত আবু তাহের এর ছেলে মোঃ মোজাম্মেল হোসেন (৪০) উভয় বেগমগঞ্জ থানার স্থায়ী বাসিন্দাকে চৌমুহনী পৌরসভার ৬নং ওয়ার্ডস্থ চৌমুহনী সাকিনের জামান প্লাজার সামনে পাকা রাস্তার উপর হইতে ২,হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। শেয়ার নোয়াখালীবিষয়: