ইউপি নির্বাচন ঘিরে ধাওয়া-পাল্টা ধাওয়া, অস্ত্র উদ্ধার নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 1:04 PM , January 30, 2022 নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনার পর ওই এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি পাইপগান ও একটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।শনিবার রাত ৮টার দিকে চৌধুরী বাজারে চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীকের আইয়ুব আলী ও মোটরসাইকেল প্রতীকের নজরুল ইসলাম শাহীন চৌধুরীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পেয়ে কোম্পানিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাঈদ মিয়ার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে উভয়পক্ষের লোকজন পালিয়ে যায়। পরে ৭ নম্বর ওয়ার্ডের বাগধারা সোনাগাজী সড়ক সংলগ্ন মাঈন উদ্দিনের দোকানের পেছনে পরিত্যক্ত অবস্থায় একটি সাদা ব্যাগে রাখা কার্তুজসহ একটি পাইপগান উদ্ধার করে পুলিশ।কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজ্জাদ রোমন বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে নির্বাচনী মাঠে প্রভাব বিস্তার করার জন্য কোনো পক্ষের হয়ে পার্শ্ববর্তী সোনাগাজী থেকে অস্ত্রধারী সন্ত্রাসীরা এসেছে।পুলিশের অভিযানের টের পেয়ে অস্ত্র ফেলে তারা পালিয়ে গেছে। অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। যার নম্বর-১৭০৭। শেয়ার নোয়াখালীবিষয়: