চট্টগ্রামে ৬ জনের করোনা শনাক্ত নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্ণ , নভেম্বর ১৫, ২০২১ চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। এ সময় ১ হাজার ১৯০টি নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার দশমিক ৫০ শতাংশ। সোমবার সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে। চট্টগ্রামে ৯টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। নতুন আক্রান্তদের মধ্যে ৪ জন মহানগর এলাকার এবং ২ জন উপজেলার বাসিন্দা। এছাড়া মৃত্যুবরণ করা একজন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৩১৪ জন। মৃত্যু হয়েছে ১ হাজার ৩২৮ জনের শেয়ার চট্টগ্রামবিষয়: