নোয়াখালীতে সুবিধাভোগীদের মাঝে চেক বিতরণ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 6:32 PM , August 23, 2021 ইফতেখাইরুল আলম,নোয়াখালীবাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হইতে ২০২০/২১ইং অর্থ বছরের বিশেষ অনুদান ও সেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা সমূহের মাঝে চেক বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান। একেই সাথে চলমান করোনা পরিস্থিতি সংকট মোকাবেলায় কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) কার্যক্রমের আওতায় দেশব্যাপী সোনালী ব্যাংক লিমিটেড এর বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় ২৩ শে আগষ্ট সোমবার সকালে নোয়াখালী জেলার সুবিধাভোগীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান,সোনালী ব্যাংক লিমিটেড,প্রিন্সিপাল অফিস নোয়াখালী শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মনিরুল হাসান,অতিরিক্ত জেলা প্রশাসক ইসরাত সাদমীন প্রমুখ। শেয়ার নোয়াখালীবিষয়: