সাভারে ৪৫ লক্ষ টাকার হিরোইনসহ মাদক ব্যবসায়ী আটক নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ , জুলাই ২৯, ২০২১ সাভারে ৪৫ লক্ষ টাকার হিরোইনসহ শাহিন মিয়া (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক মাদকব্যবসায়ীর বিরুদ্ধে সকালে মামলা দায়ের করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার অফিসার্স ইনচার্জ কাজী মাইনুল ইসলাম। এর আগে ভোর রাতে সাভার পৌর এলাকার কাঞ্চনপুর মহল্লা থেকে তাকে আটক করা হয়।আটক মাদক ব্যবসায়ী শাহিন একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধীক মামলা রয়েছে বলে জানা গেছে।পুলিশ জানায়, গভীর রাতে সাভারের কাঞ্চনপুর বালুরমাঠ এলাকায় মাদক ব্যবসায়ী শাহিন হিরোইন বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় শাহিনকে আটক করা হয়। তার কাছ থেকে আনুমানিক ৪৫ লাখ টাকার ৪৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।সাভার মডেল থানার অফিসার্স ইনচার্জ কাজী মাইনুল ইসলাম বলেন, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। শেয়ার সারা দেশবিষয়:সাভারে ৪৫ লক্ষ টাকার হিরোইনসহ মাদক ব্যবসায়ী আটক