নেত্রকোণায় ডেঙ্গু মশা নিধন কার্যক্রম উদ্বোধন মো: কবীর চৌধুরী, মো: কবীর চৌধুরী, নেত্রকোণা জেলা প্রতিনিধি ( পূর্ব ) প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ , জুলাই ২৯, ২০২১ নেত্রকোনা পৌর ভবনের সামনে থেকে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র নজরুল ইসলাম খান।নেত্রকোণা পৌরসভার উদ্যোগে বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে এ কার্যক্রম উদ্বোধন করেন পৌর মেয়র নজরুল ইসলাম খান।এসময় স্বাস্থ্যবিধি মেনে পরিচ্ছন্নকর্মীদের নিয়ে একটি শোভাযাত্রা বের হয়ে নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।সংক্ষিপ্ত বক্তব্যে শেষে মেয়র নজরুল ইসলাম খান করোনাসহ ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার সকল নাগরিককে সচেতন থাকার আহবান জানান। এ সময় পৌরসভার প্যানেল মেয়র-১ এস এম মহসীন আলমসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেয়ার সারা দেশবিষয়: