মুন্সীগঞ্জে গলায় ফাঁস দিয়ে প্রেমিকার আত্মহত্যা নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 9:40 PM , June 11, 2021 অন্যত্র বিয়ে ঠিক করায় মুন্সীগঞ্জের সদরে সৈয়দপুর গ্রামের জসিম উদ্দিন’র মেয়ে জোসনা (২৩) নামের এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।নিহত জোসনা হরগঙ্গা কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থী ছিল।স্থানীয়রা জানান,প্রেমঘটিত সম্পর্কের সূত্রে ফ্রান্স প্রবাসী ছেলের সাথে সম্পরর্ক থাকায় বাবা-/মা’র সাথে মান-অভিমান চলছিল। মান অভিমানের জেরে অন্যত্র বিয়ে ঠিক করায় দুপুরে বাড়ির আঙিনায় ঘরের ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।আত্মহত্যা করার আগে সুইসাইড নোট লিখে রেখে যায়- তাতে লেখাছিলো -মনির আমাকে বিয়ে করবে না আমিও অন্য কাউকে বিয়ে করতে পারবোনা তাই আত্মহত্যা করতে বাধ্য হলাম।খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ সদর জেনারেল হসপিটালে পাঠায়। মুন্সিগঞ্জ সদর থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। শেয়ার ঢাকাবিষয়: