তক্তারচালা-কামালিয়াচালা সড়কের বেহাল অবস্থা এমডি শিপন মিয়াা এমডি শিপন মিয়াা বিশেষ প্রতিনিধি প্রকাশিত: 10:51 AM , June 13, 2021 খানাখন্দে বেহাল সড়ক ও জনপথ বিভাগের অধীনে থাকা তক্তারচালা-হাতীবান্ধা-কামালিয়াচালা সড়ক। এতে বিপাকে পড়েছেন সীমান্তবর্তী মির্জাপুর, বাসাইল ও সখীপুর এই তিন উপজেলাবাসী। এ পথে চলাচলকারী শরিফুল ইসলাম সবুজ (৩২) ও ফজলু খান সহ (৩৮) অনেকেই বলেন, গত কয়েক বছর ধরে সড়কের বিভিন্ন অংশের ওপর থেকে ঢালাই উঠে ছোট-বড় গর্ত সৃষ্টি হয়ে জলাবদ্ধতা দেখা দিয়েছে।সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. কবির হোসেন বলেন, গত বছরের বর্ষা মৌসুমে প্রবল বৃষ্টির কারণে বেশ কিছু সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। সব সড়ক উন্নয়নের জন্য বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। শেয়ার টাঙ্গাইলবিষয়: