কালিহাতীতে যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী  বাবা-ছেলে আটক, উদ্ধার ৮৪৫ পিস ইয়াবা

প্রকাশিত: ১:৩১ অপরাহ্ণ , জুন ৫, ২০২৫

টাঙ্গাইলের কালিহাতিতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ  বাবা-ছেলেকে আটক করা হয়েছে।

বুধবার গভীর রাতে ২৪ বেঙ্গল রেজিমেন্ট কালিহাতী আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন নাজমুছ সাকিব-এর নেতৃত্বে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টাঙ্গাইল-এর সমন্বয়ে চর হামজানি গ্রামে অভিযানটি পরিচালিত হয়। এসময়  ইয়াবা ব্যবসায়ী খাদিমুল (৬৫) এর বাড়িতে তল্লাশি চালিয়ে ৮৪৫ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ২ লাখ ৩২ হাজার ১১০ টাকা উদ্ধার করা হয়

অভিযানকালে খাদিমুল ও তার ছেলে শাহ আলী (৩৫) কে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Loading