সখীপুরের হাতিবান্ধার রহস্যজনক ভাবে একজনের মৃত্যু

প্রকাশিত: 1:34 PM , May 18, 2021

টাঙ্গাইলের সখীপুরের হাতিবান্ধার ইব্রাহিম লিপু (২৫) নামের এক মাদক সেবীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার ভোররাতে উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের রাজাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লিপু ওই গ্রামের কুজরত আলীর ছেলে।

জানা যায়, আজ সকালে নিহতের চাচা বাড়ির পাশে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এ ব্যাপারে সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক বলেন, নিহতের লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্টে শরীরে ক্ষত চিহ্ন রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Loading