রামগড়ে ছয়শত পরিবারকে প্রধান মন্ত্রীর ঈদের উপহার সামগ্রী বিতরন

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: 8:40 PM , May 12, 2021

খাগড়াছড়ি জেলার রামগড়ে কোভিড-১৯ মহামারী উত্তরণে ৬শত অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভোগ্যপণ্য বিতরণ করা হয়েছে।
বুধবার (১২ মে) সকাল ১০টা থেকে উপজেলার রামগড় ইউনিয়নে দুইশতও পাতাছড়া ইউনিয়নে চারশত পরিবারকে আলাদাভাবে এসব উপহার সামগ্রী বিতরণ করেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।
এ সময় আরও উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী , জেলা পরিষদ সদস্য হিরণঞ্জয় ত্রিপুরা ও জেলা পরিষদ সদস্য মেমং মারমা, রামগড় সদর ইউপি চেয়ারম্যান শাহআলম মজুমদার, পাতাছড়া ইউপি চেয়ারম্যান মনিন্দ্র ত্রিপুরা, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম আলমগীর, পৌর আ’লীগ সভাপতি রফিকুল আলম কামাল,জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী প্রমুখ।

Loading