প্রেস বিজ্ঞপ্তি।

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫০ পূর্বাহ্ণ , নভেম্বর ১, ২০২৫

প্রেস বিজ্ঞপ্তি।
রামগড় সিএনজি সমিতির নেতা আজাদ হোসেনের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ

অদ্য ৩১ অক্টোবর ২০২৫, শুক্রবার, সন্ধ্যা ৭ টার সময় রামগড় পৌরসভার আনন্দপাড়া আবাসিক এলাকায় ৮ নং ওয়ার্ড যুবদলের যুগ্ম সম্পাদক ও রামগড় সিএনজি সিমিতির সাধারণ সম্পাদক  আজাদ হোসেনের ওপর সন্ত্রাসী হামলা ও মোবাইল ফোন এবং টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রামগড় উপজেলা ও পৌর বিএনপি। এঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফাতারের দাবিও জানানো হয়।

সংগঠনটির পক্ষ থেকে সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে অভিযোগ করা হয়,  ওয়ার্ড যুবদলের নেতা ও সিএনজি সমিতির সেক্রেটারি  আজাদ হোসেন  শুক্রবার সন্ধ্যা ৭ টার সময় আনন্দপাড়া আবাসিক এলাকার একটি দোকানের সামনে অবস্থানকারি জনৈক আব্দুর রহিমের কাছে পাওনা টাকা  ফেরৎ চাইলে টাকা না দিয়ে রহিম তার ওপর চড়াও হয়। এসময় বিএনপি থেকে বহিষ্কৃত শহিদুল ইসলাম ভুইয়া ফরহাদের ছোট ভাই  সাজ্জাদ ও রিয়াদ এবং তাদের মামা মোজাম্মেল হোসেন  বাবলু ও মোতাহার হোসন মিলন সন্ত্রাসী কায়দায় যুবদল নেতা আজাদ হোসেনের ওপর আর্তকিত হামলা চালায়। তারা তাকে জোরপূর্বক ফরহাদের পৈতৃকবাড়ির ভিতরে টেনে হেছঁড়ে নিয়ে যায় এবং বাউন্ডারির গেট বন্ধ করে এলোপাতাড়ি মারধর করে। এসময় তার আর্তচিৎকারে লোকজন গিয়ে তাকে উদ্ধার করে।  হামলাকারিরা আজাদের কাছ থেকে তার মোবাইল ফোন ও নগদ ৮৭ হাজার পাচঁ শতটাকা ছিনিয়ে নেয়।

বিবৃতিতে অভিযোগ করা হয়, শহিদুল ইসলাম ভুইয়া ফরহাদের নির্দেশে  তার ছোট ভাই ও দুই মামা রামগড়ের শান্ত পরিবেশকে অশান্ত করার হীন উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। ফরহাদ  রামগড়ের বাহিরে অবস্থান করে নানা চক্রান্ত ও ষড়যন্ত্র করছে।  খাগড়াছড়ির সর্বত্র ওয়াদুদ ভুইয়ার গণজোয়ার দেখে ঈর্ষান্বিত হয়ে  তারা একেরপর এক ষড়যন্ত্র করে যাচ্ছে।

বিবৃতিতে বিএনপি নেতৃবৃন্দ এলাকার শান্ত পরিবেশ অশান্ত করার চেষ্টাকারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং যুবদল ও সিএনজি সমিতির নেতা আজাদ হোসেনের ওপর হামলাকারিদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।

রামগড় উপজেলা  বিএনপির সভাপতি মো: জসিম উদ্দিন ও পৌর বিএনপির সভাপতি মো: বাহার উদ্দিন যৌথভাবে এ বিবৃতি দেন।

Loading