বউয়ের লাশ ঘরে ফেলে পালালো স্বামী ও স্বজনরা নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 1:18 PM , March 20, 2021 ????? ??? ??? ???? ?????? ?????? ? ???????বগুড়া জেলার শেরপুরে সাবিনা বেগম (৩০) নামের গৃহবধূর লাশ ঘরে রেখে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পালিয়েছে।শনিবার (২০ মার্চ) সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের হাসপাতাল মর্গে পাঠায়।নিহতের স্বজনরা পুলিশকে জানায়, নয় মাস আগে উপজেলার সুঘাট ইউনিয়নের জয়নগর গ্রামের ইব্রাহীম হোসেনের ছেলে শফিকুল ইসলাম শফির সঙ্গে সাবিনার বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না। স্ত্রীর পরকীয়া রয়েছে বলেও সন্দেহ করতেন স্বামী শফিকুল ইসলাম।প্রতিদিনের মতো শুক্রবার (১৯ মার্চ) বিকেলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সাবিনাকে তার স্বামী মারধরও করেন। পরে রাত অনুমান ৮টার দিকে দেবর রেজাউলের ঘরের তীরের সঙ্গে গলায় রশি লাগানো সাবিনাকে ঝুলন্ত অবস্থায় দেখে। এরপর রশি কেটে গৃহবধূ সাবিনাকে মাটিতে নামিয়ে ঘরের মধ্যে লাশ ফেলে রেখে তার স্বামী শফিকুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা পালিয়ে যান।শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম শহিদ বলেন, বিকেলে ওই গৃহবধূকে শারিরীকভাবে নির্যাতন করা হয়েছে। এছাড়া গলায় ফাঁস দেওয়ার চিহ্ন রয়েছে। তাই এই মৃত্যুটি রহস্যজনক মনে হওয়ায় নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়া গেলেই কেবল মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। শেয়ার সারা দেশবিষয়: