রাউজানে হযরত শাহ আজম শাহ্( রা:) জামে মসজিদের সংস্কার কাজের উদ্বোধন নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 6:50 PM , March 8, 2021 আজ সোমবার সকাল ১১ টায় রাউজান মোবারক খীলের বকতিয়ার বাড়িস্থ হযরত শাহ আজম শাহ ( রা:) জামে মসজিদের সংস্কার কাজের উদ্বোধন করেন রাউজান পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও নবনির্বাচিত কাউন্সিলর আলহাজ্ব বশির উদ্দিন খান ।আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ডেপুটি রেজিস্ট্রার আলহাজ্ব নুরুছাফা চৌধুরী, রাউজান পৌরসভার প্রকৌশলী ,বক্তিয়ার আজিম চৌধুরী, শহিদুল ইসলাম খান, খোকন আজিম চৌধুরী, একরামুল হক চৌধুরী ময়ুর , শফিউল আরিফ চৌধুরী, জাহিদুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ ইলিয়াস, সাখাওয়াত হোসেন চৌধুরী, মোঃ বাবলু চৌধুরী, জিয়াউর রহমান চৌধুরী,মাহাতাব উদ্দিন চৌধুরীসহ অনেকে । বশির উদ্দিন খান বলেন, হযরত শাহ আজম শাহ্( রা:) জামে মসজিদের উন্নয়ন কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পেরে গর্বিত মনে করছি এবং মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি মসজিদ উন্নয়নের সাথে সম্পৃক্ত হতে পারায় । আমি আগেও এলাকার কাউন্সিলর ছিলাম, বর্তমানেও আছি । আপনাদের সবার সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়নের কাজগুলো সম্পন্ন করতে চাই । রাউজানের গণ মানুষের নেতা জননেতা সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী নির্দেশ উন্নয়নের ছোঁয়া রাউজানের প্রতিটি ঘরে ঘরে পৌঁছাতে হবে । এমপি সাহেবের নির্দেশে আমি সর্বাত্মক চেষ্টা করছি এলাকার উন্নয়নে। শেয়ার চট্টগ্রামবিষয়: