ইউপি নির্বাচনে আর অংশ নেবে না বিএনপি

প্রকাশিত: 4:59 PM , February 28, 2021

আগামীতে আর কোনো ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপি অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার (২৮ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপার্সন কার্যলয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, জাতীয় প্রেস ক্লাবে আজকে ছাত্রদলের সমাবেশে পুলিশ ইচ্ছাকৃতভাবে হামলা চালিয়েছে। ডিজিটাল আইনের মাধ্যমে সরকার মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করেছে। অবিলম্বে এ আইন বাতিল করতে হবে।

এছাড়া লেখক মুশতাক আহমেদের মৃত্যুর বিচার বিভাগীয় তদন্তেরও দাবি জানিয়েছেন তিনি।

Loading