ব্যারিস্টার মওদুদের অবস্থার উন্নতি, কেবিনে স্থানান্তর

প্রকাশিত: 11:25 AM , January 14, 2021

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বুধবার দলটির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, ব্যারিস্টার মওদুদ আহমদের অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো। দুপুরে তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ব্যারিস্টার মওদুদ আহমদকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। তার রক্তের হিমোগ্লোবিন কমে গিয়েছিল। প্রফেসর শাহাবুদ্দিন আহমেদ তালুকদারের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন।

Loading