নেত্রকোণায় লরি চাপায় নিহত ২, আহত ৩

প্রকাশিত: 1:07 PM , January 12, 2021

নেত্রকোনায় বালু ভর্তি লরি চাপায় ২ জন নিহত হয়েছেন। আরও  ৩জন আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার (১২ জানুয়ারী) সকাল সাড়ে ৫টার দিকে নেত্রকোণা-মদন সড়কে নেত্রকোণা সদর উপজেলার মৌজেবালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে, সদর উপজেলার কাইলাটী ইউনিয়নের বালী গ্রামের কৃষক এমদাদুল হক (৪০) এবং লক্ষীগঞ্জ ইউনিয়নের শিবপ্রসাদপুর গ্রামের ভ্যান ড্রাইভার সেলিম মিয়া (৩০)।

বিজ্ঞাপন

আহতরা হচ্ছে, সদর উপজেলার কাইলাটী ইউনিয়নের মৌজেবালী গ্রামের কৃষক মোস্তফা (৫৫), কৃষক সেলিম (৫০), কৃষক মিন্টু (৪৫)। তারা সকলেই জমিতে ধান রোপন করতে যাবার আগে দোকানে বসা ছিল।

নেত্রকোণা মডেল থানার ওসি তাজুল ইসলাম বলেন, বালুবোঝাই একটি লরি নেত্রকোণা শহর থেকে লক্ষ্মীগঞ্জ যাওয়ার পথে চালক নিয়ন্ত্রণ হারান। লরিটি বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে সামনে থেকে চাপা দেয়।

পুলিশ লরিটিকে আটক করলেও চালক পলাতক রয়েছে।

 

Loading