আশুলিয়ায় জঙ্গলে যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 1:03 PM , January 2, 2021 আশুলিয়ায় জঙ্গল থেকে যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মরদেহ ময়না তদন্তেরর জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।শনিবার (২ জানুয়ারি) সকালে আশুলিয়ার ইয়ারপুরে জঙ্গল থেকে স্থানীয়দের খবরের ভিত্তিতে অজ্ঞাত এই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।এ বিষয়ে আশুলিয়া থানার এস আই সামিউল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারনা গত রাতে কোন সময় শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। তার দুখ চোখ খোঁচানো অবস্থায় ছিল ও গোপন অঙ্গেও আঘাতের চিহ্ন রয়েছে। তবে নিহতের কোন পরিচয় পাওয়া যায়নি।এ ঘটনায় আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। শেয়ার ঢাকাবিষয়:আশুলিয়ায় জঙ্গলে যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার