রামগড়ে সাবেক প্রধান শিক্ষক আবদুল গফুরের কুলখানি অনুষ্ঠিত। বাহার উদ্দিন বাহার উদ্দিন রামগড় প্রতিনিধি প্রকাশিত: 10:31 PM , January 2, 2021 রামগড় সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল গফুর ( অবসর প্রাপ্ত) এর কুলখানি অনুষ্ঠিত হয়েছে। রামগড় উপজেলার স্হানীয় স্টেডিয়াম মাঠে গত ১/১/২০২১ ইং তারিখে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে এ কুলখানি অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডায়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। উল্লেখ্য যে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবদুল গফুর গত ৪/১১/২০২০ ইং তারিখে ঢাকার গ্রীন রোডের কমপোর্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।এদিকে, প্রধান শিক্ষক আব্দুল গফুরের ছেলে জাহাঙ্গীর কবির নানকের মেয়ের জামাতা ডা. নাজমুল হোসেন কুলখানি অনুষ্ঠান সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতার জন্য স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। শেয়ার খাগড়াছড়িবিষয়: