পাঁচবিবিতে ৬০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারীকে আটক

প্রকাশিত: 3:53 PM , December 17, 2020

জয়পুরহাটের পাঁচবিবিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬০ বোতল ফেনসিডিলসহ দুইজন মাদক চোরাকারবারীকে আটক করছে পুলিশ।

আজ ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার উপজেলার ধরঞ্জী ইউনিয়নের সালুয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন নন্দইল (হঠাৎপাড়া) এলাকার মোঃ খায়রুল ইসলামের ছেলে মোঃ কাওছার আলী (২৮), একই এলাকার মোঃ তমিজ উদ্দীন মন্ডলের ছেলে মোঃ মোস্তাকিম ইসলাম (২০)।

জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির (পিপিএম) এর দিক নির্দেশনায় ও পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ তত্ত্বাবধানে এসআই মোঃ হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সালুয়া গ্রামে অভিযান চালিয়ে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার ও মাদক চোরাকারবারীর সাথে জড়িত থাকার অপরাধে মোঃ কাওছার আলী ও মোঃ মোস্তাকিম ইসলামকে আটক করা হয়। পাঁচবিবি থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক জয়পুরহাট জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Loading