রামগড়ে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার।

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: 5:46 PM , December 11, 2020

জেলার রামগড় উপজেলার ২ নং পাতাছড়া ইউনিয়নের নাকাপা বাজারের পিছনের একটি পুকুর থেকে শুক্রবার সকাল ৯টার দিকে মাঝ বয়সী
এক অজ্ঞাত মহিলার অর্ধগলিত লাশ পুলিশ উদ্ধার করেছে।

এলাকা বাসীর সূত্রে জানা গেছে, রামগড় উপজেলার নাকাপা বাজারের পিছনে নুরুল আবছারের বাড়ির মহিলারা পুকুরে সকালে ভেসে উঠা লাশটি দেখতে পেলে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে অর্ধগলিত লাশটি উদ্ধার করে। তবে পুলিশ এখন পর্যন্ত লাশটি শনাক্ত করতে পারেনি।
রামগড় থানা অফিসার ইনচার্জ মো: শামসুজ্জামান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই পুকুর থেকে ভাসমান লাশটি উদ্ধার করা হয়। এরপর পোস্ট মর্টেমের জন্য লাশ খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। লাশের পরিচয় শনাক্ত করণের চেষ্টা চলছে। পোস্ট মর্টেম রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।

Loading